# Tags

নাটোরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে  আলোচনা সভা

নাটোর প্রতিনিধি-“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৮ মে থেকে আগামী -০৩ জুন পর্যন্ত নাটোরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের পশ্চিম কান্দিভিটা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের করা হয় । রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন ভূইয়া, ডাক্তার সুকন্যা সরকার সহ কর্মকর্তা বৃন্দ।